Dhaka ০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বগুড়া-৬ আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেল

  • Reporter Name
  • Update Time : ০৯:২৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১৭১ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিপরীতে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে তিনি বগুড়া জেলা নির্বাচন অফিস থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আবিদুর রহমান সোহেল বর্তমানে বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুল করিমের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বুঝে নেন। মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সঙ্গে শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, অধ্যাপক আব্দুল হালিম বেগ ও সেক্রেটারি আ.স.ম আব্দুল মালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়ে জামায়াত মনোনীত এই প্রার্থী বলেন, “দেশবাসী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। আমরা আশা করছি, সাধারণ মানুষ সুশাসন ও ন্যায়বিচারের পক্ষে তাদের রায় দেবেন।” একই সঙ্গে একটি সমমর্যাদার নির্বাচনী পরিবেশ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বগুড়া-৬ আসনটি ঐতিহাসিকভাবেই বিএনপির শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত। সেখানে তারেক রহমানের সঙ্গে জামায়াত প্রার্থীর এই লড়াই রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সূত্রমতে, ভোটের মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতার জন্য ইতোমধ্যে আগাম প্রস্তুতি শুরু করেছেন মাওলানা আবিদুর রহমান সোহেল।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

বগুড়া-৬ আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেল

Update Time : ০৯:২৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫