Dhaka ০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ ‘বানৌজা অদম্য’

  • Reporter Name
  • Update Time : ০১:৫৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১১২ Time View

মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা অদম্য’। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কীর্তনখোলা নদীর তীরে বিআইডব্লিউটিএ ঘাটে জাহাজটি পরিদর্শনের সুযোগ পান দর্শনার্থীরা।

এই সময়ে জাহাজটি দেখতে বিভিন্ন বয়সী মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। জাহাজে দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর সদস্যরা আগত দর্শনার্থীদের যুদ্ধজাহাজটির কার্যক্রম, সক্ষমতা ও ব্যবহৃত সরঞ্জাম সম্পর্কে ধারণা দেন।

নতুন বাজার এলাকার বাসিন্দা বিধান মণ্ডল বলেন, সাধারণ সময়ে যুদ্ধজাহাজ কাছ থেকে দেখার সুযোগ খুব কম থাকে। বিজয় দিবসের মতো বিশেষ দিনে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ এই অভিজ্ঞতা নিতে আসেন।

রূপাতলী এলাকার এক অভিভাবক জানান, শিশুদের নৌবাহিনী সম্পর্কে জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই তিনি পরিবার নিয়ে জাহাজটি দেখতে এসেছেন। জাহাজ পরিদর্শনের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

জাহাজটির কমান্ডার বলেন, দেশের সাধারণ মানুষকে নৌবাহিনীর ভূমিকা ও সক্ষমতার সঙ্গে পরিচিত করতেই এই আয়োজন করা হয়েছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ ‘বানৌজা অদম্য’

Update Time : ০১:৫৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫