Dhaka ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বিএনপি মুক্তিযুদ্ধের দল, স্বাধীনতার ঘোষকের দল: ব্যারিস্টার খোকন

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৯২ Time View

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধের দল এবং স্বাধীনতার ঘোষকের দল। দেশের স্বাধীনতায় দলের অবদান ভুলে যাওয়ার মতো নয়।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়ায় চাটখিল–সোনাইমুড়ী আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন বলেন, অতীতে জামায়াতের সঙ্গে রাজনৈতিক সমঝোতার কারণেই আওয়ামী লীগ বিএনপিকে ‘রাজাকার’ বলে অপমান করত। অথচ এখন সেই সমালোচনার জায়গা পরিবর্তন করে উল্টো কথা বলা হচ্ছে। তিনি আরও বলেন, জামায়াত নেতাদের ফাঁসি হয়েছে মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার জন্য, আর বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের আন্দোলনের সময় অসংখ্য মামলা, হামলা ও গুমের শিকার হয়েছেন।

তারেক রহমানের পক্ষে মামলা চালানোর কারণে অতীতে তার বিরুদ্ধে ৪১টি মামলা দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন খোকন। তিনি বলেন, ওই সময় তাকে জেলেও যেতে হয়েছে এবং রাজনৈতিক হামলারও শিকার হতে হয়েছে।

বিএনপি ক্ষমতায় এলে চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ করা হবে বলে জানান তিনি। খোকনের ভাষায়, জনগণ তাকে নির্বাচিত করলে একজন আইনজীবী হিসেবে তিনি সংসদে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করবেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে নানা ষড়যন্ত্র চলছে, যা দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

সভায় নোয়াখালী জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভা পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন পিন্টু।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

বিএনপি মুক্তিযুদ্ধের দল, স্বাধীনতার ঘোষকের দল: ব্যারিস্টার খোকন

Update Time : ০৬:৫৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫