Dhaka ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

  • Reporter Name
  • Update Time : ০৯:১৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ২০১ Time View

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। অভিযানে মাদক বহনের অভিযোগে একজনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে রাণীশংকৈল থানার একটি টিম ১ নম্বর ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে দুই বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটক ব্যক্তি হলেন মোঃ এশরাফুল আলম (৫৫)। তিনি হরিপুর থানার উত্তর সোনমতি গ্রামের বাসিন্দা এবং মৃত মাহমুদ মসলিমের ছেলে।

পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে রাণীশংকৈল থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসবে বলে তারা আশাবাদী।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

Update Time : ০৯:১৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫