Dhaka ০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

র‍্যাবের অভিযানে ১শ কেজি গাঁজাসহ আটক ২

  • Reporter Name
  • Update Time : ১২:৫৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৯৯ Time View

||সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী ||

নরসিংদীর রায়পুরা হতে কভার্ড ভ্যান ভর্তি ১০০ (একশত) কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১১) নরসিংদী।

শবিবার (৬ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, যশোরের কোতয়ালী থানার ইছালী ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আ.মান্নানের ছেলে সাজেদুর রহমান ওরফে জনি (৪৫), এবং নিলফামারীর জনঢাকা থানার গুলমুন্ডা ইউনিয়নের তিলাই গ্রামের আসাদ উল্লাহর ছেলে তরিকুল ইসলাম ওরফে রাজন (৩০)। এসময় তাদের কাছ থেকে কভার্ড ভ্যান ভর্তি একশত কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব কমান্ডার আরিফুল ইসলাম জানান, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, চাঁদাবাজদের গ্রেপ্তার, অস্ত্র, মাদক উদ্ধার সহ সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল রায়পুরা উপজেলার মরজাল বাজারস্হ ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনাকালে একটি হলুদ রংয়ের কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ভ্যানের ভিতরে কৌশলে লুকানো অবস্থায় ৪টি বড় প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১০০ (একশত) কেজি গাঁজা সহ গাড়ীর চালক সহ দুইজনকে আটক করতে সক্ষম হন। তিনি আরও জানান, এছাড়াও তাদের কাছ থেকে নগদ ৯৭০০ টাকা, ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

এবিষয়ে রায়পুরা থানায় একটি মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

র‍্যাবের অভিযানে ১শ কেজি গাঁজাসহ আটক ২

Update Time : ১২:৫৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫