Dhaka ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

হাদির মৃত্যু ঘিরে বান্দরবানে সহিংসতা, সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে আগুন

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ২০৬ Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বান্দরবান জেলা শহরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে বিক্ষুব্ধ জনতা সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং-এর বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় বীর বাহাদুরের পাঁচতলা ভবনের বড় একটি অংশ পুড়ে যায়। ভবনের নিচে পার্কিংয়ে থাকা দুটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে ভবনের উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর থেকেই জেলা শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজার মাঠ এলাকাসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও টহল ও নিরাপত্তা কার্যক্রমে অংশ নিচ্ছেন।

স্থানীয়রা জানান, হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাতেই উত্তেজিত ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একপর্যায়ে তারা সাবেক মন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায় এবং পরে ভবনের একটি অংশে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) ফারুক আহমেদ জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি বলেন, এ ঘটনায় দুটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলসহ ভবনের বেশ কিছু অংশ পুড়ে গেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে বান্দরবান জেলা পুলিশ সুপার আবদুর রহমান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী মাঠে থেকে নিরাপত্তা নিশ্চিত করছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

হাদির মৃত্যু ঘিরে বান্দরবানে সহিংসতা, সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে আগুন

Update Time : ০৪:৩৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫