Dhaka ০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

হাসিনা ও আওয়ামী লীগের জুলুমের বিচার জনগণ করবে,: মীর স্নিগ্ধ

বগুড়ায় অনুষ্ঠিত এক জনসমাবেশে রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছেন গণঅভ্যুত্থানে নিহত মীর মুগ্ধের ভাই ও নতুন বিএনপি নেতা মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ। বিএনপিতে যোগ দেওয়ার পর এটি ছিল তার প্রথম রাজনৈতিক সফর।

রোববার (৯ নভেম্বর) তিনি প্রথমে মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান বলখী মাহী সাওয়ার (রহ.)–এর মাজার জিয়ারত করেন। এরপর শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে সমাবেশস্থল ‘শহীদ মীর মুগ্ধ স্কয়ার’-এ পৌঁছান। সমাবেশ ময়দান তখনই ভরে ওঠে বিএনপি, ছাত্রদল ও স্থানীয় মানুষের ঢল, স্লোগান আর উচ্ছ্বাসে।

বক্তৃতায় মীর স্নিগ্ধ বলেন, বগুড়ায় তারেক রহমানের নির্দেশে মুগ্ধ স্কয়ার প্রতিষ্ঠা—এটাই প্রমাণ করে জুলাই গণঅভ্যুত্থান ও বিএনপির সম্পর্ক কতটা গভীর। তিনি জানান, বেগম খালেদা জিয়ার মতোই তার মা-ও সন্তান হারানোর কষ্ট বহন করেছেন।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের অত্যাচারের বিচার জনগণই করবে এবং “স্বৈরাচারী হাসিনার বিচারও একদিন হবে।” স্নিগ্ধ আরও বলেন, সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরিতে তরুণরাই মূল শক্তি, এবং শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার দায়িত্বও তরুণদেরই।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, সব ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি বড় জয় পাবে। তিনি আরও উল্লেখ করেন, ঢাকা–১৪ আসনের গুম হওয়া সুমনের বোনের মনোনয়ন পাওয়া এবং শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধর বিএনপিতে যোগ দেওয়া—দুই ঘটনাই প্রমাণ করে জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নে দলটি কাজ করছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

হাসিনা ও আওয়ামী লীগের জুলুমের বিচার জনগণ করবে,: মীর স্নিগ্ধ

Update Time : ০৯:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫