Dhaka ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

হিরো আলম গ্রেফতার, আদালতে হাজির করার প্রস্তুতি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, বা হিরো আলম, গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে হিরো আলমকে হাতিরঝিল থানা পুলিশ গ্রেফতার করে। আজ তাকে আদালতে হাজির করা হবে।

হিরো আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তার স্ত্রী রিয়া মনির। মামলায় তাকে গ্রেফতারের নির্দেশ জারি করা হয়েছিল। এর আগে, হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের জামিন শর্ত ভঙ্গের কারণে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান (১২ নভেম্বর)।

রিয়া মনিরের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, “হিরো আলম হত্যার চেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জামিনে ছিলেন। তবে তিনি জামিনের শর্ত মানছিলেন না। তাই আদালতে হিরো আলমের জামিন বাতিল চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।”

উল্লেখ্য, ২৩ জুন রিয়া মনিরের মামলার এজাহারে বলা হয়, দাম্পত্য কলহের কারণে হিরো আলম তাকে বাসা থেকে বের করে দেন। পরে মীমাংসার নামে তাকে হাতিরঝিল এলাকার একটি বাড়িতে ডেকে আনা হয়। সেখানে অজ্ঞাতনামা ১০-১২ জনের সঙ্গে হিরো আলম ও সহযোগী তাকে মারধর করে আহত করেন এবং তার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

হিরো আলম গ্রেফতার, আদালতে হাজির করার প্রস্তুতি

Update Time : ০৬:২৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫