Dhaka ১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

১৬ বছর পর পুরনো দলে ফিরে আবেগাপ্লুত জাদেজা

লম্বা ১৬ বছর পর আবার রাজস্থান রয়্যালসে ফিরলেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। চেন্নাই সুপার কিংস থেকে দল বদলে তার বেতন কমলেও পুরনো ক্লাবে ফিরে দারুণ খুশি তিনি।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে রাজস্থানের জার্সিতেই বড় মঞ্চে যাত্রা শুরু করেছিলেন জাদেজা। সেই বছরই তিনি দলের সঙ্গে আইপিএল শিরোপা জিতেছিলেন। তাই সেই স্মৃতি এখনও তাকে টানে। ফিরে এসে তিনি বলেন, রাজস্থান তাকে প্রথম সুযোগ ও প্রথম জয়ের স্বাদ দিয়েছিল। তার ভাষায়, “এই দলে ফিরে অসাধারণ লাগছে। এটা শুধু একটি দল নয়, আমার নিজের বাড়ির মতো। আশা করি বর্তমান দল নিয়ে আরও শিরোপা জিততে পারব।”

এবারের বড় এই ট্রেডে জাদেজাকে দিয়ে রাজস্থান সাঞ্জু স্যামসন ও স্যাম কারানকে চেন্নাইয়ে পাঠিয়েছে। আইপিএল কর্তৃপক্ষ জানায়, স্যামসন ১৮ কোটি রুপিতে চেন্নাইয়ে যোগ দিচ্ছেন। বিপরীতে জাদেজা ১৮ কোটি থেকে কমে ১৪ কোটি রুপিতে রাজস্থানে ফিরছেন। ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানও রাজস্থানে যাচ্ছেন ২ কোটি ৪০ লাখ রুপিতে।

জাদেজা ২০১২ সাল থেকে নিয়মিত খেলছিলেন চেন্নাইয়ের হয়ে। এর আগে রাজস্থান ছাড়ার পর একবার কোচি টাস্কার্স কেরালাতেও খেলেছিলেন। অন্যদিকে ২০১৮ সাল থেকে টানা রাজস্থানের হয়ে খেলা স্যামসন এবার প্রথমবার চেন্নাইয়ের হয়ে মাঠে নামবেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

১৬ বছর পর পুরনো দলে ফিরে আবেগাপ্লুত জাদেজা

Update Time : ০৬:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫