Dhaka ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশ ও ভারত একই গ্রুপে

২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আগামী জানুয়ারিতে নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরু হবে ১৫ জানুয়ারি এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি। এর আগের আসরটি হয়েছিল ২০২৪ সালে।

এবারের বিশ্বকাপে অংশ নেবে ১৬টি দল। মোট ২৩ দিনে হবে ৪১টি ম্যাচ। উদ্বোধনী দিনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে ভারত। একই দিনে জিম্বাবুয়ে–স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ–তানজানিয়া ম্যাচও অনুষ্ঠিত হবে।

বুধবার (১৯ নভেম্বর) আইসিসি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের পুরো সূচি প্রকাশ করেছে। চারটি গ্রুপে চারটি করে দল থাকবে। বাংলাদেশ পড়েছে ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একই গ্রুপে।

এবারই প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলবে তানজানিয়া। ২০২০ সালের পর আবারও এই প্রতিযোগিতায় ফিরেছে জাপান। প্রতিটি গ্রুপ থেকে তিনটি দল সুপার-সিক্সে উঠবে, এরপর সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন।

বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ জানুয়ারি বুলাওয়েতে ভারতের বিপক্ষে। এরপর ২০ জানুয়ারি নিউজিল্যান্ড এবং ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে যুবা টাইগাররা।

২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ আগেই মূল পর্বে জায়গা পেয়েছিল। ২০২৪ সালের বিশ্বকাপে শীর্ষ দশে থাকার কারণে তাদের বাছাইপর্ব খেলতে হয়নি।

সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে জিম্বাবুয়ে ও বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।

এ ছাড়া আঞ্চলিক বাছাইপর্ব থেকে উঠেছে পাঁচটি দল—আফ্রিকা থেকে তানজানিয়া, আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র, এশিয়া থেকে আফগানিস্তান, পূর্ব এশিয়া-প্যাসিফিক থেকে জাপান এবং ইউরোপ থেকে স্কটল্যান্ড।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশ ও ভারত একই গ্রুপে

Update Time : ০৫:৫১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫