Dhaka ০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বিপিএলে সিলেট টাইটান্সে যোগ দিলেন পাকিস্তানি অলরাউন্ডার সাইম আইয়ুব

  • Reporter Name
  • Update Time : ০১:০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৮৬ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন পাকিস্তানের অলরাউন্ডার সাইম আইয়ুব। নিলাম হওয়ার আগেই নতুন ফ্র্যাঞ্চাইজিটি তাকে দলে ভিড়িয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সিলেট টাইটান্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

আগামী ৩০ নভেম্বর রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএল-এর ১২তম আসরের নিলাম। এর আগে অংশগ্রহণকারী দলগুলো তারকা খেলোয়াড়দের দলে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে।

জেএম স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের মালিকানাধীন সিলেট টাইটান্স ইতোমধ্যে দুই দেশি ক্রিকেটার—মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে নিয়েছে। এবার তারা বিদেশি তারকা হিসেবে দলে যোগ করল বর্তমান টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা অলরাউন্ডার সাইম আইয়ুবকে।

সামাজিক মাধ্যমে পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি লেখে, “হ্যালো, সিলেট! সাইম আইয়ুব কল রিসিভ করেছে। টাইটান্স এখন আরও শক্তিশালী।”

জানা গেছে, পুরো মৌসুমের জন্য সাইমকে দলে ভিড়িয়েছে সিলেট। ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার এর আগে তিনটি দলে—দুর্দান্ত ঢাকা, ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে খেলেছেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

বিপিএলে সিলেট টাইটান্সে যোগ দিলেন পাকিস্তানি অলরাউন্ডার সাইম আইয়ুব

Update Time : ০১:০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫