Dhaka ০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

অভিমান ভুলে নোয়াখালীর অনুশীলনে ফিরলেন সুজন

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১১১ Time View

বিপিএল মাঠে গড়ানোর মাত্র একদিন আগে নাটকীয় ঘটনার সাক্ষী হলো নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। মালিকপক্ষের সঙ্গে অভ্যন্তরীণ ঝামেলার জেরে অনুশীলন বয়কট করলেও শেষ পর্যন্ত অভিমান ভেঙে দলে ফিরেছেন প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবায়ের।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) অনুশীলনে ফিরে সুজন জানান, পুরো বিষয়টি ছিল একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি। তিনি বলেন, “দলের সঙ্গে থাকার কথা নয় এমন একজন ব্যক্তি অশোভন আচরণ করায় মুহূর্তের উত্তেজনায় (হিট অব দ্য মোমেন্ট) আমি মাঠ ছেড়েছিলাম। তবে মালিকপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে ওই ব্যক্তিকে সরিয়ে দিয়েছে। এখন সবকিছু ঠিক আছে।”

মালিকপক্ষের দ্রুত পদক্ষেপ ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে সুজন আরও বলেন, “টুর্নামেন্ট শুরুর আগেই এমন ভুল বোঝাবুঝির অবসান হওয়া ভালো। এতে এখন আমরা খেলায় পূর্ণ মনোযোগ দিতে পারব।”

দেশের ক্রিকেট ও বিপিএল প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, এবারের আসরটি অত্যন্ত দ্রুত আয়োজনের সিদ্ধান্ত নেওয়ায় বিসিবিকে কিছুটা তাড়াহুড়ো করতে হয়েছে। যার ফলে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা বা অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় কিছু সমস্যা দেখা দিচ্ছে। তবে সব সংকট কাটিয়ে বিপিএল সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে নোয়াখালী এক্সপ্রেসের। প্রধান কোচের প্রত্যাবর্তনে এখন স্বস্তি ফিরেছে নোয়াখালী শিবিরে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

অভিমান ভুলে নোয়াখালীর অনুশীলনে ফিরলেন সুজন

Update Time : ০৯:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫