
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে সিলেটের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। ফলে শুরুতে ফিল্ডিংয়ে নেমেছে নোয়াখালী।
এবারের আসর শুরুর আগেই মাঠের বাইরের নানা নাটকীয়তায় আলোচনায় ছিল এই দুই দল। আর্থিক সংকটের কারণে শেষ মুহূর্তে চট্টগ্রামের মালিকানা ছেড়ে দেয় আগের ফ্র্যাঞ্চাইজিটি, যার ফলে দলটির দায়িত্ব নিতে হয় বিসিবিকে। অন্যদিকে, মালিকপক্ষের সঙ্গে মনোমালিন্যের জেরে নোয়াখালীর কোচ খালেদ মাহমুদ সুজন অনুশীলন বয়কট করলেও দ্রুতই সেই সমস্যার সমাধান হয়।
মাঠের লড়াইয়ে চট্টগ্রাম তাদের একাদশে মাত্র দুইজন বিদেশি খেলোয়াড় নিয়ে নেমেছে। পর্যাপ্ত বিদেশি ক্রিকেটার না থাকায় চারজন খেলানোর সুযোগ থাকা সত্ত্বেও তারা তা কাজে লাগাতে পারেনি। বিপরীতে, দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে ভারসাম্যপূর্ণ একাদশ সাজিয়েছে নোয়াখালী এক্সপ্রেস।
চট্টগ্রাম রয়্যালস একাদশ:
নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম রবিন, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান (অধিনায়ক), আবু হায়দার রনি, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, মাসুদ গুরবাজ, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মীর্জা তাহির বাইগ।
নোয়াখালী এক্সপ্রেস একাদশ:
মাজ আহমেদ সাদাকাত, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, হায়দার আলি, সৈকত আলী (অধিনায়ক), জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান, ইহসান উল্লাহ, হাসান মাহমুদ ও মেহেদী হাসান রানা।
Reporter Name 















