Dhaka ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

গামিনি ডি সিলভার সঙ্গে সম্পর্ক শেষ করতে যাচ্ছে বিসিবি

দীর্ঘদিন ধরে আলোচিত–সমালোচিত লঙ্কান পিচ কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সূত্র জানায়, দুই মাসের অগ্রীম বেতন পরিশোধ করে তার সঙ্গে থাকা বর্তমান চুক্তি বাতিল করা হবে। আগামীকাল (২ নভেম্বর) কাগজপত্রে চুক্তি বাতিলের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।

২০১০ সালে বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হওয়ার পর থেকেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের হেড পিচ কিউরেটর ছিলেন গামিনি। তার সময়ে মিরপুরের উইকেট ধীরে ধীরে বোলিং-সহায়ক হয়ে ওঠে, যা নিয়ে বারবার আলোচনা ও সমালোচনা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও মিরপুরের পিচ নিয়ে খবর হয়েছে, তবুও আগের বোর্ড কর্তারা তার প্রতি আস্থা রেখেছিলেন।

সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে পিচ নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠার পর বিসিবি তাকে মিরপুর থেকে সরিয়ে রাজশাহীতে পাঠায়। মিরপুরের দায়িত্ব নেয় টনি হেমিংওয়ে। তবে রাজশাহীতেও গামিনির কাজ সন্তোষজনক হয়নি বলে মনে করছে বিসিবি, তাই এবার তাকে পুরোপুরি বিদায় জানাতে চায় বোর্ড।

চলতি বছরের জুলাইয়ে বিসিবি গামিনির সঙ্গে এক বছরের চুক্তি করে। কিন্তু তিন মাস না পেরোতেই তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী দুই মাসের বেতন দিয়ে তাকে অব্যাহতি দেওয়া হবে।

তবে পিচ নিয়ে বিতর্কে সব দায় গামিনির হলেও বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ কিউরেটররা সাধারণত দলের চাহিদা অনুযায়ী পিচ প্রস্তুত করেন। নতুন কিউরেটর টনি হেমিংওয়ে সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যে উইকেট তৈরি করেছেন, তা নিয়েও সমালোচনা ও হাস্যরস ছড়িয়েছে—যা গামিনির বানানো পিচের থেকে খুব ভিন্ন নয়, বরং কিছু ক্ষেত্রে আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

গামিনি ডি সিলভার সঙ্গে সম্পর্ক শেষ করতে যাচ্ছে বিসিবি

Update Time : ০৭:৪৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫