Dhaka ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

২৬ মাস পর শতকের হাসি বাবরের, সহজ জয়ে সিরিজ পাকিস্তানের

দীর্ঘ ২৬ মাস অপেক্ষার পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করলেন বাবর আজম। টানা ৮৩ ইনিংস সেঞ্চুরি পাননি তিনি। তার সেঞ্চুরির দিনে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান।

শুক্রবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ওয়ানডেতে ২৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেট হাতে রেখে জয় পায় স্বাগতিকরা। বাবর ১০২* রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। ফখর জামান ৭৮ ও মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ৫১ রান করে দলের জয়ে ভূমিকা রাখেন। শ্রীলঙ্কার পক্ষে দুই উইকেটই দুশমন্থ চামিরার ঝুলিতে যায়।

পাকিস্তান শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকে। ফখর জামান ও সাইম আইয়ুব প্রথম উইকেটে ৭৭ রান যোগ করেন। সাইম ২৫ বলে ৩৩ রান করে আউট হলেও ফখর ও বাবর মিলে গড়েন শতরানের জুটি। ফিফটির পর সেঞ্চুরির পথে এগোতে থাকা ফখর ৭৮ রানে চামিরার বলে ক্যাচ দিয়ে ফেরেন।

তবে বাবর অপেক্ষা ভাঙতে ভুল করেননি। ২০২৩ সালের আগস্টে নেপালের বিপক্ষে ১৫১ রানের ইনিংস খেলার পর আর সেঞ্চুরি পাননি তিনি। এবার ১১৯ বলে ১০২* রানে থামেন পাকিস্তান অধিনায়ক। রিজওয়ানও ৫১* রানে সঙ্গ দেন; দুজন মিলে ১১২ রানের জুটিতে সহজ জয় নিশ্চিত হয়।

এর আগে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৮ রান তোলে। দলের হয়ে জানিথ লিয়ানাগে সর্বোচ্চ ৫৪ রান করেন। কামিন্দু মেন্ডিস ৪৪ ও সাদিরা সামারাবিক্রমা ৪২ রান যোগ করেন। পাকিস্তানের হয়ে হারিস রউফ ও আব্রার আহমেদ ৩টি করে উইকেট নেন।

প্রথম ম্যাচ ৬ রানে জিতে এগিয়ে ছিল পাকিস্তান। সিরিজের শেষ ওয়ানডে হবে ১৬ নভেম্বর।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

২৬ মাস পর শতকের হাসি বাবরের, সহজ জয়ে সিরিজ পাকিস্তানের

Update Time : ০৬:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫