Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে ১৭তম স্থানে তানজিদ তামিম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও ব্যাট হাতে দারুণ খেলেছেন তানজিদ হাসান তামিম।

তার এই পারফরম্যান্সের ফলে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে তার। উন্নতি দেখা গেছে শেখ মেহেদী হাসান ও তানজিম হাসান সাকিবের র‍্যাঙ্কিংয়েও।

বুধবার (৫ নভেম্বর) আইসিসি নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করে। সেখানে তানজিদ তামিম ব্যাটারদের তালিকায় ২০ ধাপ এগিয়ে এসে ১৭তম স্থানে উঠেছেন। সিরিজে তিনি প্রথম ম্যাচে ১৫ রান করলেও শেষ দুই ম্যাচে ৬১ ও ৮৯ রানের ইনিংস খেলেছেন। ৬৩৬ রেটিং নিয়ে তিনি এখন বাংলাদেশের সেরা র‍্যাঙ্কধারী ব্যাটার।

অন্যদিকে সাইফ হাসান পিছিয়ে গেছেন ৯ ধাপ, এখন তার অবস্থান ২৯তম। সিরিজ জিতে নেওয়া ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন ব্যাটারও উন্নতি করেছেন। আকিম আগুস্তে ১০২ ধাপ, আলিক অ্যাথানেজ ৩২ ধাপ, আমির জাঙ্গু ২৭ ধাপ এবং রোস্টন চেইজ ২৮ ধাপ এগিয়েছেন। ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ ২ ধাপ এগিয়ে ১২তম স্থানে আছেন। ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা।

বোলারদের র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশিদের মধ্যে সুখবর এসেছে। শেখ মেহেদী হাসান ৬ ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠেছেন। তানজিম সাকিব ৩ ধাপ এগিয়ে ৩৪তম অবস্থানে। তবে মোস্তাফিজুর রহমান ১ ধাপ পিছিয়ে ১২তম স্থানে নেমে গেছেন।

ওয়েস্ট ইন্ডিজের দিকেও উন্নতির ঢেউ। জেসন হোল্ডার ৯ ধাপ উঠেছেন ২৩ নম্বরে, রোস্টন চেইজ ১৩ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে এবং হ্যাটট্রিক করা রোমারিও শেফার্ড ১০ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে স্থিত হয়েছেন। বোলারদের তালিকায় ভারতের বরুণ চক্রবর্তী শীর্ষে রয়েছেন।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন পাকিস্তানের সাইম আইয়ুব। বাংলাদেশের মধ্যে শেখ মেহেদী সর্বোচ্চ অবস্থানে, বর্তমানে তিনি ৪৩তম।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে ১৭তম স্থানে তানজিদ তামিম

Update Time : ০৭:১৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫