Dhaka ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড: মাত্র ৭ রানে ৮ উইকেট নিলেন ভুটানের স্পিনার

  • Reporter Name
  • Update Time : ১১:২০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৯৭ Time View

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বোলিংয়ের সব রেকর্ড ওলটপালট করে দিলেন ভুটানের বাঁহাতি স্পিনার সোনাম ইয়েশে। শুক্রবার (২৬ ডিসেম্বর) মিয়ানমারের বিপক্ষে এক ইনিংসে ৮ উইকেট নেওয়ার অনন্য এক ইতিহাস গড়লেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে এর আগে কোনো বোলার এক ম্যাচে ৮ উইকেট শিকার করতে পারেননি।

এদিন মিয়ানমারের বিপক্ষে মাত্র ৭ রান খরচ করে ৮ উইকেট তুলে নেন ইয়েশে। তার ঘূর্ণি জাদুতে ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মিয়ানমার মাত্র ৪৫ রানেই গুটিয়ে যায়। ফলে ৮২ রানের বিশাল জয় পায় ভুটান। এর আগে প্রথমে ব্যাট করে নামগাং চেজয়ের ৫০ এবং নামগে থিনলের ২৭ রানে ভর করে ১২৭ রান সংগ্রহ করেছিল ভুটান।

সোনাম ইয়েশের এই কীর্তি কেবল আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, স্বীকৃত টি-টোয়েন্টি (ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি) ক্রিকেটেও বিশ্বসেরা। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ডটি যৌথভাবে ছিল মালয়েশিয়ার সিয়াজ্রুল ইদ্রুস ও আলী দাউদের। দুজনেই নিয়েছিলেন ৭টি করে উইকেট। ইদ্রুস ৮ রানে এবং দাউদ ১৯ রানে ৭ উইকেট শিকার করেছিলেন।

পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ডটি ভারতের দীপক চাহারের। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে তিনি ৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন। এছাড়া বাংলাদেশের মোস্তাফিজুর রহমানও গত বছর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০ রানে ৬ উইকেট নিয়েছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৭টি করে উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে কলিন অ্যাকারম্যান ও বাংলাদেশের তাসকিন আহমেদের। তবে সবাইকে ছাড়িয়ে এখন তালিকার শীর্ষে জায়গা করে নিলেন ভুটানের সোনাম ইয়েশে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড: মাত্র ৭ রানে ৮ উইকেট নিলেন ভুটানের স্পিনার

Update Time : ১১:২০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫