Dhaka ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচে গোল, এমবাপ্পে–হাল্যান্ডের পাশে নাম লিখালেন এস্তেভাও

  • Reporter Name
  • Update Time : ০১:০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১১৩ Time View

বার্সেলোনার বিপক্ষে দুর্দান্ত এক গোল করে আলোচনায় উঠে এসেছেন চেলসির তরুণ ফুটবলার এস্তেভাও উইলিয়ান। এর ফলে তিনি জায়গা করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও আরলিং হাল্যান্ডের পাশে, টিনএজার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচে গোল করা ফুটবলারদের তালিকায়।

মাত্র ১৮ বছর বয়সী এস্তেভাও বার্সেলোনার বিপক্ষে চেলসির ৩-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রিস জেমসের পাস থেকে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে দ্রুতগতির শটে তিনি গোলটি করেন। তার এই পারফরম্যান্সে ছাপিয়ে যান একই বয়সী বার্সেলোনার লামিন ইয়ামালকে, যিনি এরই মধ্যে ব্যালন ডি’অরের রানার্সআপ এবং ইউরোসহ দুটি লিগ শিরোপা জিতেছেন।

চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের বিপক্ষে প্রথম গোল করেন এস্তেভাও, এরপর কারাবাগের বিপক্ষে। বার্সেলোনার বিপক্ষে গোলটি ছিল টানা তৃতীয় ম্যাচে তার তৃতীয় গোল। এই কীর্তি আগেও অর্জন করেছিলেন শুধুমাত্র দুই তারকা ফুটবলার—কিলিয়ান এমবাপ্পে ও আরলিং হাল্যান্ড।

১৮ বছর ২১৫ দিন বয়সে এই রেকর্ডে নাম লেখানো এস্তেভাও বয়সের দিক থেকে দ্বিতীয় সর্বকনিষ্ঠ। এমবাপ্পে এই সাফল্য পেয়েছিলেন ১৮ বছর ১১৩ দিনে, আর হাল্যান্ডের বয়স ছিল ১৯ বছর ১০৭ দিন।

চেলসি কোচ মারেস্কা তরুণদের ওপর বাড়তি চাপ না দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, “এস্তেভাও ও ইয়ামাল—দুজনই মাত্র ১৮ বছরের। এখনই তাদের সঙ্গে মেসি-রোনালদোর তুলনা করা ঠিক নয়। তাদের খেলাটা উপভোগ করতে দেওয়া উচিত।”

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচে গোল, এমবাপ্পে–হাল্যান্ডের পাশে নাম লিখালেন এস্তেভাও

Update Time : ০১:০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫