Dhaka ০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

টেস্টে সর্বোচ্চ স্টাম্পিংয়ের রেকর্ড এখন লিটন দাসের

টেস্ট ক্রিকেটে বাংলাদেশি উইকেটরক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের রেকর্ড এখন লিটন দাসের দখলে। সিলেট টেস্টের প্রথম দিনে তিনি মুশফিকুর রহিমের ১৫ স্টাম্পিংয়ের রেকর্ডকে পেছনে ফেলেছেন।

জুনে গল টেস্টে লাহিরু উদারাকে স্টাম্পড করে লিটন মুশফিকের রেকর্ডের সমান হয়েছিলেন। আজ (১১ নভেম্বর) সিলেটে হাসান মুরাদের বলে লোরকান টাকারকে স্টাম্পড করেই তিনি এককভাবে শীর্ষে উঠে আসেন।

এতেই থেমে থাকেননি লিটন। মাত্র চার ওভার পরে মেহেদী হাসান মিরাজের বলেই অ্যান্ডি ম্যাকব্রাইনকে স্টাম্পড করে নিজের স্টাম্পিং সংখ্যা ১৭-তে নিয়ে যান।

তবে সব ফরম্যাট মিলিয়ে স্টাম্পিংয়ের তালিকায় এখনও অনেক পিছিয়ে লিটন। তিন ফরম্যাটে মুশফিকের স্টাম্পিং সংখ্যা ১০১, যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। ৩৪ স্টাম্পিং নিয়ে লিটন আছেন তিন নম্বরে, আর ৪৪ স্টাম্পিং নিয়ে দুই নম্বরে আছেন খালেদ মাসুদ।

বিশ্ব ক্রিকেটেও মুশফিক শীর্ষ তালিকায়। স্টাম্পিংয়ের সংখ্যায় তিনি আছেন চতুর্থ স্থানে। তার উপরে আছেন ধোনি (১৯৫), সাঙ্গাকারা (১৩৯) এবং কালুভিতারানা (১০১)।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

টেস্টে সর্বোচ্চ স্টাম্পিংয়ের রেকর্ড এখন লিটন দাসের

Update Time : ১২:৪৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫