
||বিএন আহাম্মেদ || বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে। চারটি ক্যাটাগরিতে মোট ১৫ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। এবার আগের চেয়ে বেতনও বাড়ানো হয়েছে।
মঙ্গলবার ঘোষিত চুক্তি অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরির সর্বোচ্চ মাসিক বেতন ১ লাখ ৬০ হাজার টাকা, আর ‘ডি’ ক্যাটাগরির বেতন ৮০ হাজার টাকা।
‘এ’ ক্যাটাগরি:
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার এবং শারমিন আক্তার—এই তিনজন মাসে ১ লাখ ৬০ হাজার করে পাবেন।
‘বি’ ক্যাটাগরি:
মারুফা আক্তার, ফারজানা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান এবং সোবানা মোস্তারি—এই ছয়জনের বেতন ধরা হয়েছে মাসে ১ লাখ ৩৫ হাজার টাকা।
‘সি’ ক্যাটাগরি:
মাত্র একজন—অলরাউন্ডার স্বর্ণা আক্তার। তার বেতন ৯৫ হাজার টাকা।
‘ডি’ ক্যাটাগরি:
সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার ও নিশিতা আক্তার—এই পাঁচজন মাসে ৮০ হাজার টাকা করে পাবেন।
নতুন এই চুক্তিতে নারী ক্রিকেটারদের বেতন কাঠামো আগের তুলনায় আরও উন্নত করা হয়েছে।
বিএন আহাম্মেদ 















