Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে আগ্রহী পাকিস্তান: অর্থ উপদেষ্টা

||বিএন আহাম্মেদ || বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বৈঠকে কৃষি, তথ্যপ্রযুক্তি, খাদ্য, বিমান ও নৌযোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে এবং সার্ককে পুনরুজ্জীবিত করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক জানান, দুই দেশের ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়াতে গঠনমূলক আলোচনা হয়েছে। এতে দুই দেশের জনগণ উপকৃত হবে। তিনি বলেন, ওষুধ, পাট ও কৃষিপণ্য আমদানি করে বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা চলছে, বিশেষ করে পাট আমদানিতেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে পাকিস্তান।

এ ছাড়া বিএসটিআইয়ের সঙ্গে হালাল পণ্য রপ্তানি বিষয়ে একটি সমঝোতা স্মারক (MoU) সই করেছে পাকিস্তানের পিএইচএ।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে আগ্রহী পাকিস্তান: অর্থ উপদেষ্টা

Update Time : ০১:৩৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫