Dhaka ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

মার্টিনেজকে বিশ্রাম দিয়ে আর্জেন্টিনার নতুন দল ঘোষণা

আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ সময় শুক্রবার (৭ নভেম্বর) মধ্যরাতে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। গণমাধ্যমে আগে থেকেই খবর ছিল যে কোচ লিওনেল স্ক্যালোনি অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দিতে পারেন। অবশেষে সেই তথ্য সত্য হয়েছে—মার্টিনেজকে ছাড়াই দল ঘোষণা করেছে আলবিসেলেস্তারা।

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হওয়ায় অঞ্চলটির দলগুলো এখন প্রীতি ম্যাচ খেলছে। আর্জেন্টিনা আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে বছরের শেষ প্রীতি ম্যাচে মাঠে নামবে। এই ম্যাচের জন্য ঘোষিত দলে মার্টিনেজ ছাড়াও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়কে রাখা হয়নি।

দেশীয় লিগের খেলোয়াড়দের এই দলে না ডাকার সিদ্ধান্তও কোচ স্ক্যালোনি আগেই জানিয়ে রেখেছিলেন। ফলে গত ম্যাচ উইন্ডোতে খেলা লিয়েন্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), গঞ্জালো মন্টিয়েল ও লাউতারো রিভেরো (রিভার প্লেট) এবং মার্কাস আকুনা এবার দলে নেই।

অন্যদিকে এই দলে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ—জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি ও ম্যাক্সিমো পেরোনে। এছাড়া ভ্যালেন্টিন বার্কোকেও আবার দলে ফিরিয়ে আনা হয়েছে।

স্ট্রাসবার্গের ফরোয়ার্ড জোয়াকিন পানিচেল্লি এই মৌসুমে ৯ গোল করেছেন। ১৯ বছরের জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি খেলছেন বেনফিকায় এবং ইতোমধ্যে একটি গোল ও দুইটি অ্যাসিস্ট করেছেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

মার্টিনেজকে বিশ্রাম দিয়ে আর্জেন্টিনার নতুন দল ঘোষণা

Update Time : ০৫:২৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫