
আফগানিস্তানের তারকা অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই সরাসরি চুক্তিতে সিলেট টাইটান্সে যোগ দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি এই তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে গালফ জায়ান্টসের হয়ে খেলছেন ওমরজাই। সেখান থেকে ফিরে আগামী ১ জানুয়ারির আগেই তিনি সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সিলেট পর্বের শেষ ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে।
এক ভিডিও বার্তায় ওমরজাই সিলেটি ভক্তদের উদ্দেশে বলেন, ‘সিলেট টাইটান্সের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত।’ এমনকি সিলেটের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘আমরা হক্কল সিলেটি, আমরা টাইটান্স, এবার কিন্তু অইযিবো।’
Reporter Name 















