
||বিএন আহাম্মেদ || হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ। রোববার (৯ নভেম্বর) বিসিবির আয়োজিত ক্রিকেট কনফারেন্সে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
বিসিবি সূত্র জানায়, ফারুকের হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ে এবং সন্ধ্যায় তার হার্টে রিং পরানো হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তাঁর অবস্থার উন্নতি হয়েছে, এবং পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামীকাল তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।
বিএন আহাম্মেদ 














