
দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে ২৫ বছর পর টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ করেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নরা গুয়াহাটিতে ভারতের বিরুদ্ধে ৪০৮ রানে জয় নিশ্চিত করেছে। এর আগে ২০০০ সালে হ্যান্সি ক্রোনির অধীনে প্রোটিয়া ভারতকে হোয়াইটওয়াশ করেছিল।
গুয়াহাটি টেস্টের পঞ্চম দিনে ভারত ২ উইকেটে ২৭ রান সংগ্রহ করতে পারলেও লাঞ্চের আগে ১৪০ রানে অলআউট হয়ে যায়। কেশব মহারাজ ও সাইমন হার্মার ভারতের ব্যাটারদের আউট করেন। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪৮৯ রানের বড় সংগ্রহ করে, জবাবে ভারত মাত্র ২০১ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া ৫ উইকেটে ২৬০ রান করে ইনিংস ঘোষণা করে, ফলে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৫৪৯ রান। দ্বিতীয় ইনিংসে ভারত মাত্র ১৪০ রান করতে সক্ষম হয়।
এই ম্যাচে সাইমন হার্মার দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংকে নিঃশেষে ফেলে। ইয়ানসেন ৭ উইকেট নেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার মার্করাম ৯টি ক্যাচ নিয়ে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচের বিশ্ব রেকর্ড গড়েছেন। এর আগে ২০১৫ সালে আজিঙ্কা রাহানে ৮টি ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন।
টেস্ট ইতিহাসে এক ম্যাচে ৭টি ক্যাচ নেওয়া ফিল্ডারের তালিকায় ভারত ও অস্ট্রেলিয়ার দুজন করে ফিল্ডার থাকলেও নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার একজন করে ফিল্ডার রয়েছে।
বিএন আহাম্মেদ 















