Dhaka ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

আইসিসি র‍্যাঙ্কিং: কামিন্স-হেডের বড় লাফ, সেরা দশে অ্যালেক্স ক্যারি

  • Reporter Name
  • Update Time : ০২:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১৮৯ Time View

অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে প্রত্যাবর্তনেই বল হাতে আগুন ঝরিয়েছেন প্যাট কামিন্স। তার প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে। বোলারদের তালিকায় বড় উন্নতি করেছেন অস্ট্রেলীয় অধিনায়ক। পাশাপাশি ব্যাটারদের তালিকায় চমক দেখিয়েছেন ট্রাভিস হেড ও অ্যালেক্স ক্যারি।

ইনজুরির কারণে অ্যাশেজের প্রথম দুই টেস্টে খেলতে না পারলেও সিডনি টেস্টে ফিরেই কামিন্স প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বসেরা। চার ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন তিনি। তবে শীর্ষস্থানটি এখনো ভারতের জাসপ্রিত বুমরাহ’র দখলে। এদিকে কামিন্স এগোলেও এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন মিচেল স্টার্ক।

ব্যাট হাতে অ্যাডিলেড টেস্টে দারুণ সেঞ্চুরি হাঁকিয়ে র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়েছেন ট্রাভিস হেড। তিনি এখন স্টিভ স্মিথের সঙ্গে যৌথভাবে চার নম্বরে অবস্থান করছেন। এই তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট এবং দুইয়ে কেন উইলিয়ামসন।

তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারি। সিডনি টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা দশে (৯ম স্থানে) ঢুকে পড়েছেন তিনি।

মাউন্ট মঙ্গানুই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি হাঁকানো কিউই ব্যাটার ডেভন কনওয়ে ১৭ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন। সেঞ্চুরিয়ান টম ল্যাথাম এগিয়েছেন ৭ ধাপ। বোলারদের মধ্যে ১০ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে জায়গা করে নিয়েছেন জেকব ডাফি। ওয়েস্ট ইন্ডিজের কেভাম হজ ও ব্র্যান্ডন কিংও র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন মিচেল স্টার্ক। দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে (যৌথভাবে ৩য়) পৌঁছেছেন তিনি। বর্তমানে বেন স্টোকসের সঙ্গে যৌথভাবে তিনে রয়েছেন এই অজি পেসার। অন্যদিকে ২৩ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৫৪ নম্বরে উঠে এসেছেন ইংলিশ গতিদানব জফরা আর্চার।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

আইসিসি র‍্যাঙ্কিং: কামিন্স-হেডের বড় লাফ, সেরা দশে অ্যালেক্স ক্যারি

Update Time : ০২:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫