Dhaka ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

১১ মাস পর নিউজিল্যান্ডের টেস্ট দলে ফিরলেন কেন উইলিয়ামসন

জুলাই-আগস্টে ‘দ্য হান্ড্রেড’ খেলতে গিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে অংশ নেননি কেন উইলিয়ামসন। সবশেষ তিনি টেস্ট খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে। দীর্ঘ বিরতির পর এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আবারও নিউজিল্যান্ডের টেস্ট দলে ফিরলেন এই তারকা ব্যাটার।

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে ফিরেছেন উইলিয়ামসন। তার শেষ টেস্ট ইনিংসে তিনি করেছিলেন ১৫৬ রান—ফিরে কেমন করেন, সেটা এখন দেখার বিষয়।

প্রায় আড়াই বছর পর টেস্ট দলে ফিরেছেন পেসার ব্লেয়ার তিকনার। তিনি ২০২৩ সালের মার্চে শেষ টেস্ট খেলেন।

জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে ৯ উইকেট নেওয়া জ্যাক ফকস জায়গা ধরে রেখেছেন। তার সঙ্গে সেই সিরিজে অভিষেক হওয়া জ্যাকব ডাফিও আছেন ১৪ সদস্যের দলে।

ওয়ানডে সিরিজে চোট পাওয়া ড্যারেল মিচেলও সুস্থ হয়ে ফিরেছেন টেস্ট দলে। তবে কাইল জেমিসন ও গ্লেন ফিলিপস এখনও ফিট না হওয়ায় বাদ পড়েছেন।

লিঙ্কনে তিন দিনের প্রস্তুতি ম্যাচের পর ২ ডিসেম্বর শুরু হবে টেস্ট সিরিজ। দ্বিতীয় ম্যাচ ১০ ডিসেম্বর ও তৃতীয় ম্যাচ ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ডের প্রথম টেস্টের স্কোয়াড:

টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার তিকনার, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

১১ মাস পর নিউজিল্যান্ডের টেস্ট দলে ফিরলেন কেন উইলিয়ামসন

Update Time : ০৬:০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫